শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

খুলনায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দিঘলিয়া প্রতিনিধি | Bnc News

​খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে শ্যামল গাইন নামের এক যুবককে আটক করা হয়েছে।
 উত্তেজিত জনতা ওই যুবককে গণপিটুনি দিয়ে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্যামল গাইন নবীজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
​এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

​তিনি Bnc News কে জানান..." যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

​সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের https://www.google.com/search?q=bncbd.com ভিজিট করুন।
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন